আলফাডাঙ্গায় রূপালী লাইফ ইনসিওরেন্সের গ্রাহক সমাবেশ ও চেক বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গ্রাহক সমাবেশ ও চেক বিতরণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার শিয়ালদী চরপাড়া খেলার মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এ গ্রাহক সমাবেশ ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিয়ালদী আদর্শ আলিম মাদ্রাসার সভাপতি সানোয়ার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পৌর মেয়র সাইফুর রহমান।প্রধান বক্তা হিসাবে বক্তৃতা প্রদান করেন রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের ডিএভিপি কাজী মনজুরুল আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাঁন বেলায়েত হোসেন,রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের খুলনা সার্ভিস সেলের এসএভিপি রায়হান সিদ্দিকী জিকু,ফরিদপুর সার্ভিস সেলের ডিভিসি তাসলিমা আক্তার বিথী,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন,সাধারণ সম্পাদক আলমগির কবীর,আরজেএফ’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান সেকেন্দার আলম ও উপজেলা ক্যাবের সভাপতি কবির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ফরিদপুর সার্ভিস সেলের রিজিওনাল কো-অর্ডিনেটর ও ইনচার্জ ইনামুল হক রুবেল।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাক্ষিক নজীর বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুল্লা নজীর মামুন।

গ্রাহক সমাবেশ শেষে ১৩২ জন গ্রাহকের মাঝে চেক বিতরণ করা হয়।

বার্তাবাজার/এইচ আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর