চাপাইনবাবগঞ্জে মুজিববর্ষের অনুষ্ঠানে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের লাঠিচার্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মুজিববর্ষের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে পুলিশের লাঠিচার্জে উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে শিবগঞ্জ উপজেলা পরিষদের কাছে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, বিকেলে শিবগঞ্জ উপজেলা চত্বরে মুজিববর্ষের অনুষ্ঠান চলার সময় এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে এসপি নুরুল গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় ইটের আঘাতে ছাত্রলীগ কর্মী প্রকাশ আহত হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হন। একপর্যায়ে এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে নিরাপদে সরিয়ে ইউএনও’র কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বলেন, শিবগঞ্জের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর