সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানালেন চট্টগ্রাম বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন-পিপিএম।
১০ ডিসেম্বর জুমার নামাজে খুৎবার আগে বাকলিয়া থানাধীন বজ্রঘোনা জামে সন্ত্রাস ও মাদক বিরোধী বক্তব্যে মুসল্লীদের প্রতি এ আহবান জানান বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন (পিপিএম)।
বক্তব্যে ওসি নেজাম মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশের অপরাধ, ইভটিজিং প্রতিরোধ সহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সহায়তায় পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে। কোথাও কোন অন্যায় অপকর্ম দেখলে তাৎক্ষনাত পুলিশকে অবহিত করুন। আইন অমান্যকারি যে কেহই হোক কাহকে ছাড় দেয়া হবেনা।”
ওসি নেজাম উদ্দিনের এমন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তরিকতা ও দৃঢ়তা দেখে উপস্থিত মুসল্লী ও স্থানীয় এলাকাবাসী দু-হাত তুলে স্বতঃস্ফূর্ত সমর্থন জানান।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গিবাদ ও চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহনের পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান হ্যালো ওসি নামে একটি জনহিতকর প্রোগ্রাম চালু করেন এবং প্রতিটি থানার ওসিদের প্রতিটি জুমায় মসজিদে গিয়ে মুসল্লীদের মাঝে পুলিশের প্রতি আস্থা সৃষ্টির লক্ষ্যে এলাকাবাসীদের সাথে কথা বলার নির্দেশ জারি করেন। যার পর হতে এ যাবত চট্টগ্রামের বিভিন্ন এলাকার মসজিদ সমূহে সংশ্লিষ্ট থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ বৃন্দ সততা ও সচেতনার সহিত এলাকাবাসীর মাঝে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
বার্তাবাজার/এইচ আর