নওগাঁর হাপানিয়া বাজার হতে মোটর সাইকেল চুরি

নওগাঁর হাপানিয়া বাজার হতে লাল রংয়ের একটি হিরো ডিলাক্স মোটর সাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোটর সাইকেল মালিক থানায় একটি সাধারন ডাইরী করেছেন।

গত ৭ জানুয়ারী মঙ্গলবার নওগাঁ সদর উপজেলার ধোপাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা তার ব্যবহৃত হিরো ডিলাক্স মোটর বাইক নিয়ে হাপানিয়া বাজারে যান বাজার নেয়ার জন্য । বাজারের রুহুলের দোকানের সামনে মোটর সাইকেল রেখে বাজার করতে যান। পরে বাজার শেষে নির্দিষ্ট স্থানে ফিরে এসে দেখে তার মোটর সাইকেলটি নাই। অনেক খোঁজা খুঁজি করে কোথাও না পেয়ে পরদিন বুধবারে নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। চুরি যাওয়া লাল রংয়ের হিরো ডিলাক্স-১০০ সিসি মোটর সাইকেলটির আনুমানিক মূল্য ৯৭ হাজার টাকা।

মোটর সাইকেল মালিক সোহেল রানা বলেন, গত মঙ্গলবার হাপানিয়া বাজারে বাজার নেয়ার জন্য আমি আমার সদ্য কেনা মোটর সাইকেল নিয়ে যাই স্থানীয় রুহুল নামের এক ব্যক্তির দোকানের সামনে মোটর সাইকেলটি রেখে আমি বাজারের ভিতরে গেলে এ সুযোগে কেও আমার মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। আমি ফিরে এসে দেখি আমার মোটর সাইকেল নাই। এঘটনায় আমি থানায় একটি অভিযোগ দিয়েছি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, মোটর সাইকেল চুরি যাওয়ার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আমরা মোটর সাইকেলটি উদ্ধারের জন্য জোর প্রচেষ্ঠা চালাচ্ছি।

বার্তাবাজার/এইচ আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর