শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড স্কয়ার থেকে জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুভ উদ্বোধন করার পরেই দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা প্রশাসনের নেতৃত্বে যথাযথ মর্যাদার সাথে বঙ্গন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার নানা কর্মসূচি পালিত হয়েছে।
কেন্দ্রীয়ভাবে জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে প্রধানমন্ত্রী ক্ষণগণনার সুইচ চাপার কিছুক্ষণ পরে দিনাজপুর মুজিববর্ষ জেলা সমন্বয় কমিটির আয়োজনে বেলুন উড়িয়ে মুজিব জন্মশতবার্ষিকীর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
এ সময় দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী ও জেলার বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা, কর্মচারী এবং আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্কুল কলেজের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর একাডেমি স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে সেখান থেকে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক চত্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ফুলেল শুভেচ্ছা জানানোর পর গোর-এ শহীদ বড় ময়দানে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধনী মে আসন গ্রহণ করেন জেলা প্রশাসকসহ অন্যান্য শ্রেণি পেশার মানুষ।
মুজিব জন্মশতবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ছবি, ব্যানার, ফেস্টুন দিয়ে সজ্জিত করা পুরো মাঠ। সেই সাথে টেলিভিশনে ক্ষণগণনার সরাসরি অনুষ্ঠান বড় পর্দায় সকলকে প্রদর্শন করা হয়।
বার্তাবাজার/এইচ আর