রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ১ নং রোডের মসজিদে মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে প্রচারণা শুরুকরেন আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল।
এ সময় তাবিথের সঙ্গে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমানমান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপার্সনেরউপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
এছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রচারণায় অংশ নেন
বার্তাবাজার/এইচ আর