মুন্সীগঞ্জ সিরাজদিখানে ঔষধ ব্যবসায়ী সেলিমকে কুপিয়ে জখম করে টাকা লুটও দোকান ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। মাথায় চাপাতির কোপে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ব্যবসায়ী সেলিম। ঘটনাটি ঘটিয়েছে উপজেলার মালখানগর ইউপি’র সাবেক সদস্য মালন কাজীর বখাটে ছেলে মৃদুল আহাম্মদ কাজীসহ ৮/১০ জন।
৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মালখানগর কলেজ রোড বটতলা এলাকায় সেবা ফার্মেসীতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দিবাগত রাতে আহতের ছোট ভাই শাহাদাত হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানাযায়, দীর্ঘ ৬ মাস ধরে মাঝে মাঝে ফার্মেসীর সামনে এসে নানা প্রকার বাজে মন্তব্য করে এবং ক্রেতাদের নানা প্রকার বাজে কথা বলে বিভ্রান্ত করে।
বৃহস্পতিবার সেলিম প্রতিবাদ করায় দোকানে প্রবেশ করে মৃদুল কাজীসহ ৮/১০ বখাটে হামলা চালায়। দোকানে থাকা ২৭ হাজার ৫ শত টাকা লুট নেয় এবং দোকানের ঔষধ পত্র ভাংচুর করে ১০ হাজার টাকার বেশি ক্ষতি করে। আশ-পাশের দোকানদার ও পথচারিরা আহত সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে তার ছোট ভাই খবর পেয়ে ঢাকা থেকে এসে থানায় অভিযোগ করেন।
এলাকাবাসী জানায়, মৃদুল বেয়াদব, বখাটে ও নেশাখোর। গত কয়েকমাস আগে মেয়ে অপহরণ মামলায় জেল খেটেছে। এক মাস আগেও মালখানগর চৌরাস্তায় একটি সমিতির পরিত্যাক্ত ঘর দখলের চেষ্টা করেছে। এখন আবার মালখানগর গ্রামের মৃত এছহাক মিয়ার ছেলেকে মারধর করে টাকা ছিনতাই করল।
ওর কি বিচার এলাকার কেউ করতে পারবে না। ওর বাবা মালন কাজী ইউপি সদস্য থাকা অবস্থায় বাংলা মদসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। ওদের অত্যাচারে মালখানগর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
সিরাজদিখান থানার ওসি ফরিদ উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, আসামীকে ধরার জন্য চেষ্টা চলছে।
বার্তাবাজার/এইচ আর