রূপগঞ্জে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফজল করিম নামে এক ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পূর্বগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজল করিম উপজেলার ভাওলিয়াপাড়া এলাকার কাসেম আলীর ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ আহমেদ জানান, ২০১১ সালে ফজল করিম কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে তা আর পরিশোধ করেননি। পরে ব্যাংক কর্তৃপক্ষ ফজল করিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে এ মামলায় আদালত তাকে ৬ বছরের কারাদন্ড প্রদান করেন।

এরপর থেকেই ফজল করিম পলাতক ছিল। শুক্রবার সকালে তাকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতকে জেল হাজতে পাঠানো হবে।

বার্তাবাজার/এইচ আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর