গজারিয়ায় বন্ধু মানবসেবা ফাউন্ডেশনের শুভ সূচনা ও শীতবস্ত্র বিতরণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বন্ধু মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আজ ১০ জানুয়ারি, শুক্রবার সকাল ৯ টায় গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদ্রাসায় এতিমখানা বিভাগের এতিম ও অধ্যায়নরত গরীব শিক্ষার্থীসহ এলাকার অসহায় দুস্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

অত্র মাদ্রাসার অধ্যক্ষ জনাব মুক্তার হোসেন মিয়াজী বন্ধু মানবসেবা ফাউন্ডেশনের কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পাদন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের তরুণ প্রতিষ্ঠাতা জনাব রিয়াদ আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব ইমরান ভূইয়া। এছারাও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকমণ্ডলী ও এলাকার সম্মানিত ব্যাক্তিবর্গ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর