পাবনা রমজান আলী ফাউন্ডেশনের উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

অনুভূতি হোক অনুসূচনা অনুপ্রেরনা ও জবাব দিহীতায় পরিপূর্ণ এই প্রতিপ্রাদ্য বিষয় সামনে রেখে রমজান আলী ফাউন্ডেশন তার প্রতিষ্ঠা লগ্ন হতেই ্এতিম, গরীব অসহায় দুস্থদের মাঝে সহয়তা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে বিশেষ করে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা এবং শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে এবং এলাকায় রাস্তা ঘাট মেরামত সমাজ সেবা সমাজের ধর্মও বিভিন্ন কাজ করে আসছে এই ফাউন্ডেশন।

আজ ১০ জানুয়ারী সকালে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়রে কোমরপুর হাফেজিয়া মাদরাসায় এতিম দুস্থ অসহায় ছাত্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন রমজান আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আব্দুল রশিদ (নানা)।

এ সময়ে সমাজ সেবক মহিরউদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ কোমরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো: শহিদুল ইসলাম, মোশাররফ খান, মো: আকমল শেখ, বার্তা বাজার পাবনা জেলা প্রতিনিধি মো: মাসুদ রানা, সময় টিভির ক্যামেরাপারছন মো: শাহিন রহমান, রমজান আলী ফান্ডেশনের সদস্য মো: মামুন, রাজু, রুবেল, মহাসিন রুহুল, সাইদুর, মিলন , সিহাব, আলাল, জালাল, আনোয়ার প্রমুখ।

বার্তা বাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর