জনতার দোরগোড়ায় ওসি

পুলিশ দেখে সবাই ভয় পায়। নানা ধরণের জটিলতায় পড়তে হতে পারে এই ভাবনা সবার ভেতরে উঁকি দেয়। থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সাথে প্রত্যন্ত মানুষ দেখা করতে গেলে কাউকে সাথে করে নিয়ে যায় ভয় কাটাতে। কিন্তু দপ্তর ছেড়ে যখন ওসি রাস্তায় বসে মানুষের কথা শুনতে তখন পরিবেশটা ভিন্ন রকমের হয়। কনক্রিটের দপ্তর ছেড়ে মহাসড়কের পাশে দাপ্তরিক কার্যক্রম চালিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় বসে মানুষকে সেবা দেন তিনি।

বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে ‘মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ আপনার ওসি আপনার দোরগোড়ায়- ব্যানারে সেবা দিতে শুরু করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার বেলা ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্তততম ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মুক্তিযোদ্ধা সংসদের সামনে খোলা যায়গায় বসে মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনেন ওসি মো. মোখলেছুর রহমান। সাধারণ ডায়েরি (জিডি), বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ, সমস্যা নিয়ে আগত মানুষকে পরামর্শ দেন ওসি। নিজের জাতীয় পরিচয় পত্র হারিয়ে যাওয়া দপ্তর ছেড়ে রাস্তায় বসে অফিস করা ওসির কাছে গিয়ে সাধারণ ডায়েরী করেন শামিম আহমেদ। ওই সময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন, কমিউনিটি পুলিশিং ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সুশান্ত মোদক প্রমুখ।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বার্তা বাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর