সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়ার চক্রবর্তী এলাকায় বাসচাপায় রতন মিয়া (৩৬) নামের এক পথচারী নিহত হযন। নিহত রতন সিরাজগঞ্জের সালাঙ্গা থানা এলাকার জনৈক মুনছেদ মণ্ডলের ছেলে বলে জানা গেছে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার বিকেলে ওই এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আখের রস বিক্রির ভ্যান থেকে রস কিনছিলেন রতন। এসময় চন্দ্রাগামী সূচনা পরিবহনের দুইটি বাস পাল্লা দিয়ে এসে একটি বাস রতনকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঘটনাস্থলের সংলগ্ন শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার অফিসার ইন-চার্জ শেখ রিজাউল হক (দিপু) বলেন, ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর