প্রথম আলো’র টেকনাফ প্রতিনিধি কর্তৃক ডিজিটাল আইনের নামে পাতানো ষড়যন্ত্র মামলায় সাংবাদিক পিকলু দত্ত’র জামিন লাভ। বুধবার ৮ জানুয়ারী কক্সবাজার জেলা দায়রা জজ আদালত এই জামিন আদেন দেশ।
গেলো ১৬ ডিসেম্বর টেকনাফ সাংবাদিক ইউনিটির সদস্য ইয়াছিন আরফাত নামে রঙ্গিখালী এলাকার এক ইয়াবা কারবারী যুবককে বন্দুকযুদ্ধে নিহত ইয়াবা গডফাদার নুর ফয়েজের সহযোগী হিসাবে ইয়াবা, অস্ত্র ও হত্যা মামলায় আটক করে পুলিশ। উক্ত ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম আলো টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দীন ও ইয়াছিন আরাফাতের কয়েকটি অন্তরঙ্গ ছবি পোস্ট করে পিকলু দত্ত।
সেই সূত্র ধরে গত ২৪ ডিসেম্বর প্রথম আলো টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে ২৫ ডিসেম্বর টেকনাফ থানায় উক্ত মামলা রেকর্ড করা হয়। মামলা রেকর্ডের পরেরদিন মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় কায়ুকখালী পাড়া বাসভবনের সামনে থেকে পুলিশ তাকে আটক করে কারাগারে প্রেরন করে।
বুধবার ৮ জানুয়ারী কক্সবাজার জেলা দায়রা জজ আদালত থেকে জামিন লাভ করে বৃহস্পতিবার ৯ জানুয়ারী কারামুক্ত হয়ে টেকনাফ পৌছলে টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নূরুল করিম রাসেলের নেতৃত্বে কর্মরত সাংবাদিক ও সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে বরন করে নেন। এঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে।
বার্তা বাজার/এইচ.আর