জাবিতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রথমবারের মত হাফ ম্যারাথন দৌড়ের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার ১০ জানুয়ারি ভোর ৬টায় শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিযোগীতার উদ্ভোধন করেন উপাচার্য ড.ফারজানা ইসলাম। উদ্বোধনকালে উপাচার্য অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি মুজিববর্ষে দেশ-জাতির কল্যাণে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
ম্যারাথনে অংশগ্রহণকারীরা শহীদ মিনার প্রাঙ্গন দৌড় শুরু করে ২১.১ কি.মি. দূরত্বের সমপরিমান ৫ বার ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। প্রতিযোগিতার কার্টঅফ টাইম নির্ধারণ করা ছিল ৩ ঘন্টা ৩০ মিনিট।
ম্যারাথনে ছেলেদের মধ্যে প্রথম হয় আইআইটি বিভাগের মাহফুজুল হক, যৌথভাবে দ্বিতীয় হয়- ফার্মেসী বিভাগের রাকিবুল ইসলাম ও পদার্থবিজ্ঞান বিভাগে রাসেল মাহমুদ, এবং তৃতীয় হয়- আইবিএ-জেইউ’র দ্বিপঙ্কর ভৌমিক ।
নারীদের মধ্যে রুপশ্রী হাজং প্রথম, দর্শন বিভাগের আফরিয়াতুল জান্নাত দ্বিতীয় এবং একই বিভাগের সুমাইয়া শম্পা তৃতীয় হবার গৌরব অর্জন করেন।
ম্যাারাথন দৌড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি অংশগ্রহণ করেন।
বেলা এগারোটায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এইচ.আর