ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমান বিধ্বস্ত: জাস্টিন ট্রুডো

ইরানে বিধ্বস্ত হওয়া ইউক্রেন এয়ারলাইন্সের বিমানটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে-কানাডা ও অন্যান্য তদন্ত সূত্রে এমন প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, সম্ভবত ভুল করে ইরানের একটি ক্ষেপণাস্ত্র বিমানটিতে আঘাত করে থাকতে পারে। তবে ক্ষেপণাস্ত্রের আঘাতের কথা একেবারেই উড়িয়ে দিয়েছে ইরান। এ ঘটনায় কানাডা ও যুক্তরাজ্য পূর্ণাঙ্গ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে।

এদিকে, মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক ভিডিও প্রকাশ করেছে। তারা বলছে, ভিডিওটি যাচাই করে বিমানটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে মনে হচ্ছে। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের কাছে পারান্দ শহরে বিমানে কোনকিছু আঘাত করে। তখনই বিমানটি বিধ্বস্ত না হয়ে কয়েক মিনিট ওড়ার পর বিমানবন্দরের দিকে ফিরতে দেখা যায়। সেসময় বিমানটি সংকেত পাঠানো বন্ধ করে এবং আগুন নিয়ে তেহরান বিমানবন্দরের ওপরে কিছুক্ষণ ওড়ার পর বিমানটি বিধ্বস্ত হয়। বুধবার বিমান বিধ্বস্ত হয়ে ১৭৬ জন প্রাণ হারায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর