বিএনপি পারলে আ. লীগ কেন পারবে না : ওবায়দুল কাদের

সিটি নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনে চলবে-এটা প্রধানমন্ত্রীর নির্দেশ বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর এলেনবাড়িতে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকার জোন কার্যালয়ের আধুনিকীকরণ কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

বিএনপি মহাসচিব গণসংযোগ করতে পারলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কেন পারবেন না তা নির্বাচন কমিশনের কাছে জানতে চান ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, দলীয়ভাবে আমরা আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি। প্রধানমন্ত্রী মন্ত্রীদের জানিয়ে দিয়েছেন কোনভাবেই যেনো নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন না হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর