গাজীপুরের জরুন কোনাবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিড়ার আবদুস সামাদ আজাদ জানান, জরুন কোনাবাড়ি এলাকার ইসলাম গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় দুপুর দেড়টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বার্তাবাজার/এমকে