তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার সিয়াম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিয়াম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার বশিরগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিয়াম আড়াইহাজার উপজেলার ফাউসা গ্রামের সাইদুল হকের ছেলে। তিনি সোনারগাঁওয়ের বশিরগাঁও গ্রামে নানার বাড়িতে থাকতেন।

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আহসান উল্লাহ জানান, মঙ্গলবার বিকেলে দশ টাকার ‍প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ডেকে নেয় সিয়াম। একপর্যায়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এছাড়া বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখানো হয়। পরে বাড়িতে এসে বাবা-মাকে বিষয়টি খুলে বলে ওই ছাত্রী।

তিনি জানান, এ ঘটনায় নুরুল ইসলাম ও খবর উদ্দিনের কাছে বিচার দাবি করে ভুক্তভোগীর পরিবার। কিন্তু তারা মেয়ের বিয়ের সময় সব খরচ বহন করার প্রলোভন দেখায়। বিষয়টি মেনে না নিয়ে ওই ছাত্রীর বাবা-মা সোনারগাঁও থানায় যেতে চাইলে বাধা দেয়ারও অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পরে বুধবার রাতে ভুক্তভোগীর বাবা সোনারগাঁও থানায় মামলা করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর