রংপুরের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে ঢাকা

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৩৯ তম ম্যাচে রংপুর রেঞ্জার্সের মোকাবেলা করছে ঢাকা প্লাটুন। ইতেমধ্যেই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এদিকে ১১টি ম্যাচ খেলে চারটি জয় পেয়েছে রংপুর। আগের ম্যাচে ঢাকার কাছে আসর থেকে বিদায় নিশ্চিত করছে ওয়াটসনের নেতৃত্বাধীন দল রংপুর রেঞ্জার্স।

অন্যদিকে ১০ ম্যাচ খেলেছে সাতটি জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে ঢাকা প্লাটুন। ইতোমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে মাশরাফির নেতৃত্বাধীন দল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর