আজ ১০ জানুয়ারি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদারদের হাতে বন্দী কারাগার থেকে মুক্তি পেয়ে প্রাণপ্রিয় জন্মভূমি বাংলাদেশে ফিরে আসেন। সেই থেকে প্রতিবছরের জানুয়ারির ১০ তারিখ ঐতিহাসিকভাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল ১০ টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ রুহুল আমিন, এ্যাড. আঃ হালিম, এ্যাড. মুন্সী আতিয়ার রহমান,, শেখ পরিবারের অন্যতম সদস্য ও জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ রকিব, প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইলিয়াস হোসেন সরদার, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশ এবং জাতির কল্যাণ কামনা করে পরিচালিত বিশেষ দোয়া ও মোনাজাতে সকলে অংশ নেন।
বার্তা বাজার/এইচ.আর