বগুড়ার শেরপুরের বিরইল গ্রামবাসির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ঢাকা-বগুড়া মহাসড়কের বিরইল এলাকায় গত বৃহস্পতিবার বিকালে মাদ্রাসা মাজার জামে মসজিদ কমিটি ও গ্রামবাসী বিক্ষোভ ও মানববন্ধন করা করেছে।
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল পূর্ব পাড়া গ্রামের মৃত খোদাবক্সের ছেলে ফজলুল করিম বিরইল মাদ্রাসা মাজার জামে মসজিদে অবৈধভাবে তালা লাগায়। এতে গ্রামবাসী প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে।
গ্রামবাসীর উপর মিথ্যা মামলা ও ধর্ম বিরোধী কুটিক্তি করায় ফজলুল করিমের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করে বক্তব্য রাখেন, মির্জাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বিরইল মাজার কমিটির সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক ওমর ফারুক, প্রভাষক রফিক, আব্দুর রহিম, নুরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে গ্রামবাসীর বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহার করাসহ মামলাকারির দৃষ্টান্তমুলক শাস্তির আহব্বান জানান।
শেরপুর(বগুড়া)সংবাদদাতা