জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মিখা, সম্পাদক রনি

মিখা পিরেগুকে সভাপতি এবং রাকিবুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে।

বৃহ:প্রতিবার ৯ জানুয়ারি শুরু হওয়া সংগঠনটির ২৯তম কাউন্সিল শেষে শুক্রবার সকালে ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। সদ্য বিদায়ী সভাপতি নজির আমিন চৌধুরী জয় কমিটি ঘোষণা করেন।

মার্কেটিং বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী মিখা পিরেগু ও নগর ও অ ল বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী রাকিবুল হক রনি। দুইজনেই আগের কমিটির কার্যকরী সদস্য ছিলেন।

কমিটিতে পদপ্রাপ্ত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি তিন জন- তুষার ধর, কাবেরী সুলতানা জ্যোতি, জুবায়ের কামাল,সহকারী সাধারণ সম্পাদক দুই জন- রেফাত খান অনিক, ফাহিম মুকাররাব, সাংগঠনিক সম্পাদক- তাসবিবুল গনি নিলয়, কোষাধ্যক্ষ- হাসান জামিল, দপ্তর সম্পাদক- আতাউল হক চৌধুরী আফ্রিদি,, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিভাগীয় সম্পাদক-আবু নাঈম তরুণ, ক্রীড়া সম্পাদকঃ আলিফ মাহমুদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক- সালেহ বিন সাদ তপু, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক-অমর্ত্য রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক-ইমতিয়াজ অর্ণব, সাংস্কৃতিক সম্পাদক- ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদকঃ মাহিসুন রাশতি।

কার্যকরী সদস্য ৯জন- নজির আমিন চৌধুরী জয়, আরিফুল ইসলাম অনিক, নুসরাত তুবা, হাসান রাব্বী, এ এস সৈকত, সাদিয়া মুন, আশফার রহমান নবীন, আহমেদ নির্ঝর, ফেরদৌস আহসান, অর্ণব সিদ্দিকী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর