রাজধানীতে জাল টাকার কারখানায় র‌্যাবের অভিযান

রাজধানীর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে ওই বাসায় অভিযান চালিয়েছে র‍্যাব।

আগেই ঐ বাসায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালায় র‍্যাব-১০। জাল টাকা তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারের পাশাপাশি আটক করা হয়েছে দুইজনকে।

শুক্রবার র‍্যাব-১০ এর অপারেশন অফিসার মেজর শাকিল শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কোটি টাকার ওপরে জাল টাকা উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর