শ্যামনগরে স্নাতক পড়ুয়া কলেজ ছাত্রী মরিয়মের লাশ উদ্ধার

দুইদিন নিখোঁজ থাকার পর সাতক্ষীরার শ্যামনগরের বল্লভপুরের ফস‌লের ক্ষেত থেকে মরিয়ম খাতুন নামের এক কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্যামনগর থানা পুলিশ স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে উদ্ধার করে মৃতদেহ।

নিহতের নাম মরিয়ম খাতুন শ্যামনগর উপজেলার পাথরঘাটা গ্রামের পানের দোকানদার আব্দুল কাদেরের মেয়ে ও শ্যামনগর সরকারি মহসীন কলেজের স্নাতক শ্রেণীর ছাত্রী।
নিহতের পিতা আব্দুল কাদের জানিয়েছেন, দুই দিন আগে মরিয়ম লচিপুর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফি‌রে আসে‌নি। এ ঘটনায় ৯ জানুয়া‌রি শ্যামনগর থানায় জি‌ডি করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থে‌কে ওই কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তবে তাকে কে বা কারা কিভাবে হত্যা করা হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে না পারলেও বিষয়টি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে তিনি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর