শুক্রবার সকালে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে র্যালি,কেক কাটা,আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বাংলাদেলশ মানবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা শাখা ও পৌর আয়োজিত মানাবাধিকার কমিশন কার্য্যালয়ে সভাপতি এমদাদুল হক খান হুমায়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ খাদেমুল ইসরাম খান,যুগ্ম সাধারন সম্পাদক বি আরডিবি চেয়ারম্যান মোঃ রুহুল আমীন,দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধি উত্তম কুমার আর্য্য,কাউন্সিল রামিদা বেগম,যুগ্ম অর্থ সম্পাদক এস এম বাবলু,সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আঃ সাত্তার ভ’ইয়া,মোঃ বিপ্লব সরকার,প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ভোরের কাগজ ঘাটাইল প্রতিনিধি,রবিউল আলম বাদল,আইন বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ,শামীম আল মামুন,মোঃ রোস্তম আলী ,পৌর শাখার সভাপতি,শামছুল হুদা চৌধুরী প্রমুখ ।
বার্তা বাজার/এইচ.আর