ইরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৯

ইরানের রাজধানী তেহরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত ও কমপক্ষে আরও ২৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে তেহরান থেকে গোলেস্তান প্রদেশের গোনবাদের পাহাড়ি রাস্তায় দিয়ে যাওয়া সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে। এতে কমপক্ষে ১৯ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে বলে স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে।

এ ব্যাপারে অফিসিয়াল বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ব্রেক ব্যর্থতায় তেহরানের ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে মাজান্দারান প্রদেশে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর