উষ্ণতার চাদরে ঢেকে যাক শীতের তীব্রতা মূলমন্ত্রকে বুকে লালন করে মানবতার পথিক সংগঠনের আয়োজনে লালমনিরহাট জেলার ফকিরের তকেয়া স্কুল মাঠে ২৫০জন গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আল হারুন বাপ্পি এবং জনপ্রিয় সংগীত শিল্পী হৃদয় জে জে।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শীতবস্ত্র বিতরণ কমিটির আহবায়ক বর্ণালী আক্তার মেঘা। অনুষ্টানে সভাপতিত্ব করেন শীতবস্ত্র বিতরণ কমিটির সদস্য সচিব হামিদুর রহমান তনু। সার্বিকভাবে তত্বাবধানে ছিলেন মানবতার পথিক সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানের সভাপতি সকলকে শীতার্তদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য অনুরোধ করেন এবং সকল স্বেচ্ছাসেবকদের জন্য দোয়া প্রার্থনা করেন।তিনি বলেন মানবতার পথিক সংগঠনটি সবসময় অসহায় মানুষদের সহযোগিতা এগিয়ে আসে।
বার্তা বাজার / ডব্লিও.এস