যেভাবে আগুন লাগল বাণিজ্য মেলায়

ফ্রুটিকা জুসের বোতলের আদলে একটি বড় বোতল বানাতে গিয়ে ঢাকা আন্তজার্তিক বাণিজ্য মেলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় বোতলটির ভিতরে লোহার ঝালাইয়ের কাজ করছিলেন ৫ থেকে ৬ জন শ্রমিক। এখান থেকেই হঠাৎ বিকট শব্দে কয়েক সেকেন্টের মধ্যে আগুন লেগে যায়।

স্টলটির কয়েকজন নিরাপত্তাকর্মী ও মেলার প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে এই তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফ্রুটিকা স্টলের একজন নিরাপত্তাকর্মী বলেন, স্টলটিতে এখনো কোন পণ্য আনা হয় নাই।

এখানে অল্পকিছু ফ্রুটিকা জুসের বোতল আর সৌন্দর্যবর্ধনের জন্য কিছু জিনিস আনা হয়ে ছিল। এর বাহিরে এই স্টলটি ফাঁকাই ছিল।সরেজমিনে গিয়ে দেখা যায়, মূল ফটক দিয়ে প্রবেশ করে কয়েকশ গজ এগুতেই আকিজ গ্রুপের মালিকানাধীন পাঁচতলা উচু সমান ফ্রুটিকা জুসের স্টলটি। আগুন লাগার পর সবচেয়ে উচুতে থাকা স্থাপনাটি পুরে গেছে।

তার কিছু অংশ দড়ি দিয়ে নামিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস বলছে এখান থেকেই আগুনের সূত্রপাত। স্থাপনাটি উপরের কিছু অংশ আগুনে পুরে গেলেও নিচের দিকে তেমন কোন ক্ষতি হয়নি। এছাড়া একটি ব্যাগ আকিজ গ্রুপের কর্মীরা খুব সরিয়ে ফেলেছে। ব্যাগের ভিতর কি ছিল তা জান যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফায়ার সার্ভিসের কর্মী বলেন, স্টলটি মেলা প্রাঙ্গনের একদম মাঝে হলেও এখানে কাছাকাছি কোন হাইড্রেন ছিল না, যার ফলে আমাদের পানি পেতে অনেক সমস্যা হয়েছে। আগুনটা তেজ কম থাকায় বেশি ছড়াতে পারে নাই। তার উপর আজ বাতাসে গতি ছিল না। যদি আবহাওয়া অনুকূলে না থাকত তবে বিপদ আরো বেশি হতে পারত।

জানা গেছে, জুসের বোতলের মোরলটির ভিতরে ছয়জন শ্রমিক ঝালাইয়ের কাজ করছিল। সেখানে আগুন লাগলে পাঁচজন শ্রমিক তাড়াতাড়ি নেমে আসার সময় একজন কিছুটা আহত হয়। তবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, এই ঘটনার সুষ্ঠ তদন্ত হবে। বাণিজ্য মেলার মত একটি আন্তর্জাতিক জায়গায় আগুন লাগার পিছনে কারো গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিসের পরিচালক হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রনে আনতে সাতটি ইউনিট লেগেছে। আমরাও প্রাথমিকভাবে ধারণা করছি বিদুৎ থেকেই আগুনের সূত্রপাত।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর