মৌলভীবাজারে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন শুক্রবার

সারাদেশের ন্যায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার উন্নয়ন চত্বরেও স্থাপন করা হয়েছে ক্ষণগণনা যন্ত্র। অপেক্ষা শুধু কিছু সময়ের। তারপর গোটা দেশের সাথে ক্ষণগণনা যন্ত্র উদ্বোধনের মধ্য দিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকীর প্রহর গুনবে মৌলভীবাজারবাসীও।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৪ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তেজগাঁও পুরাতন বিমান বন্দরে অবস্থিত প্যারেড স্কয়ারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন করবেন। যা মৌলভীবাজার পৌরসভাস্থ উন্নয়ন চত্বরে সরাসরি সম্প্রচার করা হবে।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও দেশাত্ববোধক কবিতা, গান ও নৃত্যসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
মৌলভীবাজারে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ক্ষণগণনা অনুষ্ঠানসূচি:

১০ জানুয়ারি ২০২০ (দুপুর ২ টা ৩০ থেকে রাত ৮ টা) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ক্ষণগণনা উদ্বোধন কার্যক্রমের সরাসরি সম্প্রচার এবং দেশাত্ববোধক কবিতা, গান ও নৃত্যসহ নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্থান- পৌরসভা সম্মুখস্থ উন্নয়ন চত্বর ও সকল উপজেলা, মৌলভীবাজার।

১১ জানুয়ারি থেকে ১৭ মার্চ ২০২০ (দুপুর ২ টা ৩০ থেকে রাত ৮ টা) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় কতৃক নির্দেশিত আনন্দ শোভাযাত্রা, স্থিরচিত্র প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বর্ণিল আতশবাজি প্রদর্শনী।
স্থান- পৌরসভা সম্মুখস্থ উন্নয়ন চত্বর ও সকল উপজেলা, মৌলভীবাজার।

১২ জানুয়ারি ২০২০ (দুপুর ২ টা ৩০ থেকে রাত ৮ টা) বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড এবং স্থানীয় মণিপুরী, খাসিয়া, গারো ও অন্যান্য ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী মনোজ্ঞ পরিবেশনা।
স্থান- পৌরসভা সম্মুখস্থ উন্নয়ন চত্বর ও সকল উপজেলা, মৌলভীবাজার।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর