মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার সৈয়দপুরের ফুলহার যুবসমাজে আয়োজনে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন।
আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার সৈয়দপুর ফুলহার মাঠে রাত ৮ ঘটিকায় এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আমাদের বিক্রমপুর পত্রিকার নির্বাহী সম্পাদক শাহনেওয়াজ শান্ত।
সংগঠনের কর্মকর্তা ইলিয়াছ চৌধুরী ও ফয়সাল এর সঞ্চালনায় খেলাটি জাকজমকভাবে সম্পন্ন হয়।
খেলায় অংশগ্রহণ করে ফুলহার স্পোর্টিং ক্লাব বনাম সৈয়দপুর পশ্চিমপারা। উক্ত খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড সদস্য তৈয়ব আলী মৃধা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হোসেন আলী খান, রাজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগান, সাংগঠনিক সম্পাদক শাহ এমরান, অঙ্গীকার এর সমাজকল্যাণ সম্পাদক আওলাদ হোসেন, বিকল্পধারার যুবধারা রাজানগর শাখার সাধারন সম্পাদক হাফিজুর রহমান খান, সমাজসেবক আঃ গফুর, আঃ কুদ্দস, সামছু, আব্দুল হাকিম, আবুল হোসেন, হাজী এমদাদ খান, ছাত্রনেতা আসলাম রেজা, ফরহাদ হোসেন বুলেট, রেজোয়ান, জাকির হোসেন প্রমুখ।
বার্তা বাজার / ডব্লিও.এস