কুষ্টিয়া শহরের টালীপাড়া এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা যায়, গণিত বিভাগের চতুর্থ বর্ষের ঐ শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস ইরা। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়ার টালীপাড়া গলিতে রিক্সায় থাকা অবস্থায় মটরসাইকেলে আরোহী ছিনতাইকারী ঐ ছাত্রীর কাছ থেকে হাতব্যাগ ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীর হেঁচকা টানে তার একটি আঙ্গুল সামান্য কেটে যায়। ব্যাগে মোবাইল ফোন, আইডি কার্ড, টাকা-পয়সা ইত্যাদি ছিল বলে ভুক্তভোগী জানায়।
এদিকে ঘটনার পর পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনা স্থলে উপস্থিত হয়। ছিনতাই হওয়া জিনিসপত্র উদ্ধার এবং ছিনতাইকারী ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ফুটেজ পর্যাচলনা করছেন বলে প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ছিনতাইয়ের ঘটনা জানাজানি হওয়ার পরে, এর প্রতিবাদে রাত সাড়ে নয়টায় বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রবৃন্দ। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিয়া মোড়ে এসে শেষ হয়। এসময় তারা ২৪ ঘন্টার মধ্যে ছিনতাইকারীকে আটকের দাবি জানান।
বার্তা বাজার / ডব্লিও.এস