সেন্ট্রাল লায়ন্স ক্লাব-এর উদ্যোগে সাতক্ষীরা তুফানকনভেনশন সেন্টারে বৃহস্পতিবার বিকালে শীতার্ত ও দুস্থদের মাঝে ২০০টি কম্বল ও ২ হাজার কেজিচাল বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা লায়ন্স ক্লাবের সভাপতি এড. এসএম হায়দারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন খুলনা লায়ন ক্লাবের সেক্রেটারী লায়ন এড. কুদরত-ই-খুদা, খুলনার ট্রেজারার লায়ন ডাঃ শাহানা রাজ্জাক, লায়ন মনোয়ারা বেগম, লায়ন অধ্যক্ষ সুমিয়া নাজনীন, সাতক্ষীরা লায়ন্স ক্লাবের সেক্রেটারী লায়ন ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি লায়ন অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি লায়ন এড.এম শাহ আলম, লায়ন এড.আবুল হোসেন, লায়ন এড. আসাদুজ্জামান দিলু, লায়ন এড. নাজমুন নাহার ঝুমুর, লায়ন এড. মনিরুদ্দিন, লায়ন এড.আবুল কালাম আজাদ প্রমুখ।
এরআগে গত ৭ ও ৮ জানুয়ারি লায়ন্স ক্লাব অব খুলনা, লায়ন্স ক্লাব অব খুলনা সুন্দরবন, বাগেরহাট লায়ন্স ক্লাব এর উদ্যোগে স্ব স্ব এলাকায় শীতার্ত ওদুস্থদের মাঝে ১৩০০টি কম্বল ও ১৩ হাজার কেজি চাল বিতরণ করা হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস