চুনারুঘাটে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।

প্রধান শিক্ষক আলাউদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক।

এতে সংবর্ধনা প্রদান করা হয় প্রধান শিক্ষক আব্দুল আউয়াল মাষ্টার, অধ্যক্ষ রফিক আলী, প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব, আব্দুল মতিন মাষ্টার, হারুনুর রশীদ, রসির আহমেদসহ ১৯জন প্রধান ও সহকারী শিক্ষককে।

মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অ সামাদ আজাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু নাসের, প্রধান শিক্ষক ফরিদ মিয়া, আব্দুুল মালেক, সহকারি শিক্ষক তৈয়বা খাতুন, আব্দুল মালেক. আহাদুজ্জামান খান, শেখ জামাল আহমেদ, সাইফুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর