কাশ্মীর পরিদর্শনে যাচ্ছেন ১৬ দেশের রাষ্ট্রদূত

জম্মু কাশ্মীর পরিদর্শনে যাচ্ছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের ১৬ দূত। তবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা যাচ্ছেন না বলে জানানো হয়েছে।

ইইউ কর্মকর্তারা জানিয়েছেন, তারা নির্দেশিত পরিদর্শন চান না, তারা স্বাধীনভাবে কাশ্মীরীদের সঙ্গে কথা বলতে চান। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইইউ প্রতিনিধিদের কেউ কেউ কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রী ফারুক, ওমর আব্দুল্লাহ এবং মেহবুবা মুফতির সঙ্গেও দেখা করতে চেয়েছেন, যারা গত আগস্ট থেকে সরকারের হাতে বন্দি আছেন।

এর আগে গত অক্টোবরে ইইউ এর প্রতিনিধি দল কাশ্মীর গিয়েছিল। এবার যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং উপসাগরীয় কয়েকটি দেশের ১৬ প্রতিনিধি যাচ্ছেন উপত্যকাটিতে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর