আগামীকাল থেকে ধামরাই উপজেলা ছাত্রলীগের পাঠদান কর্মসূচি শুরু

ধামরাই উপজেলা ছাত্রলীগের তত্ত্বাবধানে “বাংলাদেশ ও বিশ্বকে জানি” নামের বছরব্যাপী পাঠদান কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে, যা আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) ধামরাই উপজেলা ছাত্রলীগের আঞ্চলিক কার্যালয়ে (বাথুলী এক্সেলের পশ্চিম পাশে) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের ব্যপ্তি বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা।

এই পাঠদান কর্মসূচীর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাকারিয়া (দিপু)। আলোচক হিসেবে থাকছেন ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ রবিউল আওয়াল (রুবেল)।

এব্যাপারে, মোঃ রবিউল আওয়াল (রুবেল) জানান, ‘আমরা যে যাত্রা করেছি পিতা মুজিবের হাত ধরে, তা থেমে থাকবে কেনো? স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের গর্বিত অংশীদার আমরাও হতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের গর্বিত সদস্য হয়ে। সে লক্ষ্যে ধামরাই উপজেলা ছাত্রলীগের তত্ত্বাবধানে “বাংলাদেশ ও বিশ্বকে জানি” নামের বছরব্যাপী পাঠদান কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, কর্মসূচীতে আলোচনার বিষয়বস্তু হলোঃ

(১) প্রাক সক্রেটিস দর্শনঃ পেরিয়্যান্ডার,সোলোন,থেলিস,এনাক্সিম্যান্ডার,আনাক্সাগোরাস,কাইলোন,মিটাইলিন, পিথাগোরাস, জিনোফেনিস, হেরাক্লিতোস, হিপোক্রেটিস, লিউকিপ্পাস, জিনো, হেরোডোটাস

(২) প্রাচীন দার্শনিকঃ
পেরিক্লিস, অস্পাসিয়া, সক্রেটিস, ডায়োজেনিস, ডেমোক্রিটাস, আর্কাতাস, প্লেটো, স্টিলপো, ইউক্লিড, অ্যারিস্টটল।

(৩) ৪৭৬ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ পুনর্জাগরণঃ
আল কিন্দি, আল ফারাবি, পর্মেনিদেস, টমাস আকুইনাস, ইবনে সিনা, কনফুসিয়াস, রনে দেকার্ত, হেগেল, রাফায়েল, বুনুচ্চি, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেলেঞ্জেলো।

(৪) ইতালির মিলান, ফ্লোরেন্স, রুম, জেনোয়া, নেপলস, তুরিন, বুলোনাতে মানবতাবাদী’ তথা রেনেসাঁসের সূচনা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর