পাবনায় হোসিয়ারী শ্রমিককে কুপিয়ে হত্যা

পাবনায় এক হোসিয়ারী শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। আজ বৃহষ্পতিবার বিকেলে চরের মধ্যে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। নিহত শ্রমিক অনিক (১৬) পাবনা সদর উপজেলার চরশিবরামপুর গ্রামের ইছহাক আলীর ছেলে। তিনি শহরের ঝুটপট্টি এলাকার রেজাউলের হোসিয়ারী কারখাায় শ্রমিকের কাজ করতেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবারে জন্যে সন্দেহভাজন দুইজনকে আটক করেছেন।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হোসিয়ারী শ্রমিক অনিক ঝুটপট্টির রেজাউলের কারখানায় কাজ করছিল। এ সময় বিকেলে কে বা কারা ফোনে ডেকে নিয়ে যায়। পরে তার আর কোন প্রকার খোজ পাওয়া যায় না। পরে চর শিবরামপুরের বন্যা নিয়ন্ত্রনের বাধের বাইরে একটি পতিত জমিতে তার মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়দের দেয়া তথ্যমতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মৃতদেহ উদ্ধারের সময় লোকজন তাকে সনাক্ত করেন বলেও জানান পুলিশ। নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জজানান পুলিশ।

এ ঘটনার পর পরই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একজন ও পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করেন। তাৎক্ষনিক পুলিশ আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করেন নাই।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর