বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণে ব্যয় বাড়ল সোয়া ৩ হাজার কোটি

যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণে প্রায় সোয়া ৩ হাজার কোটি টাকা ব্যয় বেড়ে যাচ্ছে। আরও ব্যয় বাড়ানোর এ প্রস্তাবে সায় দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ব্যয় বৃদ্ধির প্রস্তাব শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন এ কমিটির সভাপতি অর্থমন্ত্রী ‍আ হ ম মুস্তফা কামাল।

মুস্তফা কামাল বলেন, ‘কাজের পরিমাণ বেড়েছে। তবে কী ধরনের কাজ বেড়েছে সেটি মৌখিক জানানো হয়েছে। এটি একনেকেই আলোচনা হওয়া ভালো।’

অর্থমন্ত্রী যখন পরিকল্পনামন্ত্রী ছিলেন তখন এ ব্যয় বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন জানিয়ে বলেন, ‘বাড়তি ব্যয়ের পুরো অর্থ জাইকা ঋণ সহায়তা হিসেবে দেবে।’

২০১৬ সালে ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু রেওলয়ে সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। তিন বছরের মাথায় ব্যয় বেড়ে হলো ১২ হাজার ৯৫০ কোটি ৬ লাখ ৮৩ হাজার ৩৬৭ টাকা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর