ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানব বন্ধন

“গোটা দেশে ধর্ষন-জেগে ওঠো জনগন” শ্লোগানে ঢাবি ছাত্রী অপহরণ ও ধর্ষনের প্রতিবাদ এবং ধর্ষক-সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানব বন্ধন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া থানা মোড়স্থ স্বাধীনতা চত্বরে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ মানব বন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা অংশ গ্রহন করে সংহতি জানান।

এসময় বক্তারা বলেন, বিচারহীনতার রেওয়াজ, আইনের দীর্ঘসূত্রিতা, নারীর প্রতি অধস্তন দৃষ্টিভঙ্গী, মাদক-পর্নোগ্রাফির বিস্তার, নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যাকে প্রায় মহামারী পর্যায়ে নিয়ে এসেছে। অবিলম্বে প্রকৃত দোষী এসব ধর্ষক-সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর