চুরির অভিযোগে এক যুবককে থানায় ধরে নিয়ে গিয়ে বেল্ট দিয়ে বেধড়ক পিটিয়েছে পুলিশের সদস্যরা। ভারতের উত্তর প্রদেশের দেওরিয়ার মদনপুর থানায় নিয়ে ওই যুবককে মারধর করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়’র প্রতিবেদনে বলা হয়, ওই যুবককে চুরির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থানায় নিয়ে উল্টো করে ঝুলিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। যুবককে মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, এক যুবকের হাত-পা ধরে আছেন তিনজন পুলিশ সদস্য। আরেকজন তাকে বেল্ট দিয়ে পেটাচ্ছেন। একপর্যায়ে যুবকের গলায় পা উঠয়ে দেন মারধরকারী পুলিশ। এ সময় ওই যুবক বিভিন্নভাবে সেই পিটুনি থেকে বাঁচার চেষ্টা করেন।
মারধরকারীর পায়ে ধরেও রক্ষা হয়নি তার। এরপরও বেধড়ক পেটানো হয়েছে ওই যুবকে। এ সময় সেখানে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে ঘটনাটি কবে ঘটেছে এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের পরিচয় প্রকাশ করেনি ওই সংবাদমাধ্যমটি।
সূএ: আমাদের সময়.কম
বার্তাবাজার/কেএ