খুলনার সাংবাদিক পান্নু’র নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: খুলনায় ওয়াসা’র নিয়ে সংবাদ পরিবেশন করতে যেয়ে একাত্তর টিভি’র খুলনার ব্যুুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন এনটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী। সভা পরিচালনা করেন দেশ টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন। বক্তব্য রাখেন মাছরাঙা টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, একাত্তর টিভি’র বরুণ ব্যানার্জী, চ্যানেল টোয়েন্টি ফোরের সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক জনকন্ঠের মিজানুর রহমান, দৈনিক জনতা’র কালিদাস রায়, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, বাংলা ভিশন টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক খোলা কাগজের ইব্রাহিম খলিল, বাংলা টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি গোপাল কুমার, সাংবাদিক আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

প্রতিবাদ সভায় সাংবাদিকরা অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানান।

বার্তাবাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর