সিদ্ধিরগঞ্জে ডুলি কারখানায় অগ্নিকান্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মশার কয়েল ও খানার ডুলি (রান্নার পাতিল রাখার বক্স) তৈরী কারখানায় অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর ৬টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি ধনুহাজী রোড এলাকায় জনৈক কামাল হোসেন ওরফে মওদুদী কামাল ও মাকসুদের মালিকানাধীন মারিয়া প্রডাকস নামের ঐ কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে কারখানার ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে দাবী করেছেন মালিকপক্ষ। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। বিদ্যুৎের শকসার্কিট থেকে এ অগ্রিকান্ডের সূত্রপাত জানিয়েছেন আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার শাহাজাহান।

এর আগেও ২০১৭ সালের ১৫ অক্টোবর ভোরে একই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিলো বলে জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোডের পার্শ্বে জনৈক কামাল হোসেন ওরফে মওদুদী কামাল ও মাকসুদ মশার কয়েল ও খানার ডুলি (রান্নার পাতিল রাখার বক্স) তৈরীর কারখানা গড়ে তোলেন। এতে অগ্নিনির্বাপকের কোন ব্যবস্থাও রাখা হয়নি। বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে অগ্নিকান্ড সংঘটিত হয়।

ঐ কারাখানায় অবৈধ গ্যাস সংযোগ থাকায় মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পুরো কারখানায়। প্রথমে এলাকাবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ফায়ার সার্ভিসের (ইনচার্জ) সিনিয়র ষ্টেশন অফিসার শাহাজাহান ও ষ্টেশন অফিসার মোঃ আব্দুল হাই বলেন, মালিকপক্ষ ফায়ার সার্ভিস কর্মীদের জানায়, অগ্নিকান্ডে তাদের ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছেন বলে জানিয়ে তারা বলেন, এর আগেও একাধিক বার একই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর