বেত বাগান থেকে রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের ২ দিন পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯জানুয়ারী) দুপুরে টেকনাফ স্থলবন্দরের ১৪ নং ব্রীজ সংলগ্ন বেতবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশু উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের বি ব্লকের আবদুল্লাহর মেয়ে শাহিনা আক্তার (৯)।

টেকনাফ মডেল থানার এস আই মনিরুল জানান, বৃ্হস্পতিবার দুপুরে স্থলবন্দর ১৪ নং ব্রীজ সংলগ্ন বেত বাগানে এলাকায় এক শিশু মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। দুপুর ১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে থানায় এসে মরদেহটি শিশু শাহীনার লাশ বলে সনাক্ত করে তার পরিবার।

তিনি অরো জানান, শিশুটির শরীরে বেশ কিছু ক্ষত চিহ্ন রয়েছে। তবে পোস্টমর্টেমের আগে কোন মন্তব্য করা যাচ্ছেনা। মরদেহটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে নিহতের পরিবারের দাবী, শাহীনা ৭ জানুয়ারী নয়াপাড়া ক্যাম্পে প্রতিদিনের মত খেলতে বাহির হয়েছিল। সে থেকে অনেক খোঁজাখুঁজি করেও কোন হদিস মেলেনি। অবশেষে লাশ হয়ে ফিরলো।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর