ঢাকার ধামরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নডানা পরিবারের উদ্যোগে অসহায়, দরিদ্র এবং মাদ্রাসা পড়ুয়া এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ধামরাই সিটি সেন্টারে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ এমপি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হলো বস্ত্র। আর শীত মৌসুমে সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফুটাতে এবং উষ্ণতা দিতে স্বপ্নডানা পরিবার নিজেদের নিজস্ব অর্থায়নে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এজন্য তাদেরকে ধন্যবাদ। সমাজের অন্যদেরকেও শীতার্তদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান প্রধান অতিথি।
অনুষ্ঠানে অন্যান্যের ভিতর আরও উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা ভাইস-চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ধামরাই পৌর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শহীদুল্লাহ, ধামরাই উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, পৌর যুবলীগ সহ-সভাপতি আলী খান, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী, যুবলীগ নেতা আমিনুল হাসান গার্নেল সহ স্বপ্নডানা পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা।
বার্তাবাজার/এমকে