ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

ময়মনসিংজের ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ অনুষ্ঠানমালার আয়োজন করে।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১২ টায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আয়োজেন প্রথমে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। কলেজ ছাত্রলীগ নেতা রায়হান আহম্মেদ বাবুর নেতৃত্বে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদ উল্লাহ ফরিদ এবং সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর