নিজস্ব বাসে বিশ্ব ইজতেমায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে বিশ্ব ইজতেমায় পৌঁছেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ধর্মপ্রাণ শিক্ষার্থীরা।

গতকাল বুধবার রাত ০৯ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিরসহ সভাপতি ও ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক আবুল বাশারের নেতৃত্বে ৩০ জন ছাত্রের এক জামাত টঙ্গীস্থ ময়দানে প্রবেশ করে। পরে তারা দেশি-বিদেশি মুরব্বিদের বয়ানে অংশগ্রহণ করেন। বর্তমানে তারা গোপালগঞ্জের ৫৬ নম্বর খেত্তা ও ৪৬৪ নম্বর খুঁটিতে অবস্থান করছেন।

এ সময়ে সহকারী অধ্যাপক আবুল বাশার বলেন, বিশ্ববিদ্যালয়ের নানা ব্যস্ততার মধ্যেও কিছু ধর্মভিরু শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব ইজতেমায় এসেছি। আত্মার মুক্তি লাভ ও মহান আল্লাহ তাআলার নৈকট্যলাভ করতে পারলেই এখানে আাসা সার্থক হবে।

ইজতেমায় আগত গণিত বিভাগের শিক্ষার্থী সাজিদুর রহমান বলেন, মহান স্রষ্টার সান্নিধ্য লাভ ও জীবনকে ইসলামের নিয়ম মাফিক চালাতেই এখানে আসা। জীবনকে সুষ্ঠু ভাবে চালাতে ইসলামের বিকল্প নাই বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই দলবদ্ধ হয়ে ইজতেমায় আসছেন বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা। তবে এই প্রথম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে সীমিত অর্থায়নে বিশ্ব ইজতেমায় আসা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর