বঙ্গোপসাগরে নিখোঁজ সাত জেলে পরিবারকে অর্থ সহায়তা

ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ সাত জেলে পরিবারের হাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তার ২০ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান। এ সময় লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস উপস্থিত ছিলেন। এর আগে এসব জেলে পরিবারকে সাবলম্বী করতে সেলাই মেশিন এবং শীতবস্ত্র দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান বলেন, যেসব পরিবারের উপার্যনক্ষম ব্যক্তি নিখোঁজ রয়েছে তাদের সন্ধানে প্রশাসন প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পাশাপাশি এসব পরিবারের স্বাবলম্বিতার জন্য সেলাই মেশিন প্রদান করা হয়েছে। পুঁজির প্রয়োজনে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হয় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লারুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের সিরাজুল, আলমাচ সরদার, আলমাছ হাওলাদার, সোহেল শরীফ, কাওসার খান, মনসুর হাওলাদার, নয়া প্যাদা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর