গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। এতে মানবেতর জীবনযাপন করছেন হতদরিদ্ররা।

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীতের দাপট বেড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সব চেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ।

ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির ফোটায় উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরম কাপড়ের অভাবে খেটে খাওয়া মানুষজন বাড়ি থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছেন না।

দিনাজপুরের হিলিতে সূর্যের দেখা মিললেও কমছে না ঠান্ডার প্রকোপ। মৃদু শৈত্যপ্রবাহের কারণে বীজতলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয়রা কৃষকরা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর