লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

সারাদেশে সাংবাদিকদের হত্যা গুম ও নির্যাতনের প্রতিবাদে লালমনিরহাটের মিশনমোড় চত্তরে আজ সকাল ১০টায় জেলার সাংবাদিকেরা মানববন্ধন কর্মসূচী পালন করে।

ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলার সকল সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো।এসময় বিভিন্ন টেলিভিশন এর জেলা প্রতিনিধি,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।

জেলার প্রবীন সাংবাদিক এস গোকুল রায় এর সভাপতিত্বে উক্ত মানববন্ধন এর সঞ্চালনা করেন ডিবিসি নিউজ লালমনিরহাট জেলা প্রতিনিধি মাজেদ মাসুদ।

সাংবাদিকেরা তাদের বক্তব্যে সাংবাদিকদের উপর করা নির্যাতন,হয়রানি এর তিব্র নিন্দা জানায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায় যেন তার হস্তক্ষেপে সাংবাদিকদের উপর এই নির্যাতন,হয়রানি বন্ধ হয়।তারা আরো বলেন আর কোন সাংবাদিককে যদি নির্যাতিত হতে হয়,খুন হতে হয়,লাঞ্ছিত হতে হয় তাহলে তারা আরো কঠিন মানববন্ধন এর ডাক দেবে।

মানববন্ধনে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন,চ্যানেল টোয়েন্টিফোর এর প্রতিনিধি মিলন পাটোয়া, এসএ টিভির প্রতিনিধি আশিকুর রহমান,মাইটিভির প্রতিনিধি মাহফুজ সাজু,দৈনিক ডেইলিস্টারের প্রতিনিধি এস দিলিপ রায়,বার্তা বাজার এর প্রতিনিধি প্রদীপ কুমার আচার্য্য,বাংলানিউজ এর প্রতিনিধি খোরশেদ আলম,নিউজ টুয়েন্টিফোর এর প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন,লালমনিরহাট বার্তার তন্ময় আহমেদ নয়ন সহ জেলার অন্যান্য সাংবাদিকেরা।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর