সাহাবুদ্দিনকে আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য নিযুক্ত সংবর্ধনা

পাবনার কৃতি সন্তান, পাবনা প্রেসক্লাবের জীবন সদস্য, বীরমুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু কে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য নিযুক্ত করায় পাবনা গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান অনুষ্টন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

পাবনা প্রেসক্লাবের ভিআইপি সেমিনার হল রুমে এর আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক নণেশ মৈত্র, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যাান রেজাউর রহিম লাল, প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোশাররফ হোসেনসহ সাংবাদিক রাজনৈতিক সদস্য বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনা শহরের জুবলি ট্যাঙ্ক পাড়ার (দিলালপুর) সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি। স্বাধীনতা পরবর্তি সময়ে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং যুবলীগের সভাপতি ছিলেন। জাতীর জনক বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ করায় তাকে গ্রেফতার করা হয় এবং সাড়ে ৩ বছর কারাভোগ করেন।

আরশাদ আদনান রনি নামের এক পুত্র সন্তানের জনক তিনি। তার স্ত্রী ড. রেবেকা সুলতানা সরকারের যুগ্ম সচিব হিসেবে অবসর নেন। বর্তমান তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ব্যক্তিগত জীবনে সদলাপী বন্ধুবৎসল সাহাবুদ্দিন চুপ্পু পাবনার উন্নয়নে সব সময় নিরবে অবদান রেখেছেন। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনী সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতন বিষয়েঢ গঠিত তদন্ত কমিশনের চেয়ারম্যান ছিলেন।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর