দর্শকদের সাথে আড্ডা দেবেন দীঘি

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে ‘তারকাখ্যাতি’ পেয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। এবার তিনি নিজের ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলবেন। আজ রাত ৮ টায় যেকোনো রবি অথবা এয়ারটেল নাম্বার থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই দীঘি আড্ডা দিবেন আপনার সঙ্গে।
এদিকে কাবুলিওয়ালা, চাচ্চু, দাদীমা, ১ টাকার বউ, অবুঝ শিশু এসব চলচ্চিত্রে দীঘির উপস্থিতি ছিল সব শ্রেণীর দর্শকের কাছে প্রশংসনীয়। দীর্ঘ কয়েক বছর চলচ্চিত্র থেকে দূরে থাকলেও দীঘির জনপ্রিয়তা একটুও কমেনি।

তিনি এখন কী করছেন, আবার কী তিনি চলচ্চিত্রে ফিরবেন, তাকে কী নায়িকা হিসেবে দেখা যাবে? এমন প্রশ্নেরও উত্তর মিলবে আজকের আড্ডায়। আর এসব প্রশ্নের উত্তর নিজেই জানাবেন দীঘি।

এক ভিডিও বার্তায় দীঘি বলেন, আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার একটি দারুণ সুযোগ পেয়েছি। ৯ জানুয়ারি ঠিক রাত ৮ টায় স্টার জোন সার্ভিসে আমি থাকবো শুধুমাত্র আপনাদের সঙ্গে আড্ডা দেয়ার জন্য। স্টার জোন সার্ভিসে আমাকে শুনতে ভুলবেন না কিন্তু। আমি থাকবো আপনাদের অপেক্ষায়।

দীঘি ছাড়াও প্রিয় তারকাদের সঙ্গে নিয়মিত পর্বে ফোনে সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট। স্টার জোন প্রোগ্রামটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন তামজিদ উল আলম অতুল এবং পর্ব পরিচালনা করছেন মোঃ মেহেদী হাসান সোহাগ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর